করোনায় প্রাভার টেলিমেডিসিন সেবা

১৯ এপ্রিল, ২০২০ ১৯:০১  
করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে রোগীদের সেবা নিশ্চিতে একগুচ্ছ টেলিমেডিসিন প্রযুক্তি চালু করেছে অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান প্রাভা হেলথ। করোনা ভাইরাস সংক্রামনের রোগ কোভিড-১৯ এর জন্য নিবেদিত বিশেষ টেলিফোন নম্বরের পাশাপাশি ভিডিও সংযোগের মাধ্যমে বাসায় থেকে প্রাভা চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন রোগীরা। এই পদ্ধতিতে রোগী এবং চিকিৎসক দুই পক্ষই ভাইরাস সংক্রামনের ঝুঁকি এড়াতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সিল্ভানা সিনহা। তিনি জানান, ইতিমধ্যে ৩৩৩-তে যুক্ত হয়েছে প্রাভা। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রাভা হটলাইন (১০৬৪৮) নম্বরে ফোন করে নির্ধারিত প্রশ্নের উত্তর দিয়ে বিনামূল্যে করোনা ভাইরাস সম্পর্কিত পরামর্শ নিতে পারবেন রোগীরা। নতুন এবং পুরাতন রোগীরা গুগল হ্যাং আউটের মাধ্যমে এই সেবায় যুক্ত হতে পারবেন। ভিডিও সংযোগে প্রত্যেক রোগী একক ভাবে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। প্রাভার আদর্শমান সর্বনিম্ন ১৫ মিনিট একজন রোগীকে সময় দিতে হবে চিকিৎসকের।